সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় পুলিশের দায়ের করা মামলয়ায় অভিযোগ গঠনের শুনানির দিন ৩০ অক্টোবর ধার্য করেছে আদালত।
সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে এ দিন ধার্য করা হয়।
একই মামলার আসামি শহিদ উদ্দিন চোধুরী এ্যানি'র পক্ষে আদালতে জামিনের সময় চেয়ে আবেদন করেণ তার আইনজীবী।
এসময়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৮ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ২ মার্চ পুলিশের কাজে বাধা, অগ্নীসংযোগ ও নাশকতার অভিযোগে রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: