আদালত

ফখরুলসহ নেতাকর্মীদের অভিযোগ গঠনের শুনানি ৪ সেপ্টেম্বর

আদালত
আদালত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৪ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক এ আদেশ দেন। আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ মামলার ৫ আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

২০১২ সালের ২৯ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। পরে ২০ মে মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ