আদালত

পদ্মা লঞ্চডুবি

পিনাক-৬ এর মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

আবু বকর সিদ্দিক
আবু বকর সিদ্দিক

মাওয়ার পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালুকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জের একটি আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হারুনুর রশীদ আগামী ১৮ আগষ্ট রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন ।

আজ দুপুরে সিদ্দিককে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এরপর ১টার দিকে তাকে আদালতে তোলা হয়। লৌহজং থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ হাউজিং এলাকার একটি বাসা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

৪ আগষ্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। সোমবার বৈরি আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর সনাক্তকরণ তৎপরতা স্থগিত রাখা হয়েছে।

গত কয়েকদিনে ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো লঞ্চটির অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ