অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আরো ২ সপ্তাহ কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার ১৪ দিনের জেল হেফাজত শেষে দুপুরে দুই সহযোগী‑ ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ নূর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করার কথা থাকলেও এক আইনজীবীর মৃত্যুতে এদিন তাকে আদালতে তোলা হয়নি তাকে। পরে আদালত দুই সহযোগীসহ তাকে আরও ১৪ দিন কারা হেফাজতে রাখার নির্দেশ দেয়।
এদিকে, আগে থেকে আদালতে ১৬ আগস্ট নূর হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বাগুইহাটি থানা পুলিশের করা মামলার শুনানির জন্য দিনও ঠিক ছিল।
এর আগে গত ২ জুলাই আদালত নূর হোসেন ও তার দুই সহযোগীকে ১৪ দিন জেলহেফাজতে রাখার নির্দেশ দেয়।
উল্লখ্য, গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার একটি বাড়ি থেকে নূর হোসেনের সঙ্গে তার দুই সঙ্গী খান সুমন ও ওয়াহিদুল জামান শামিমকে গ্রেপ্তার করে পুলিশ।