ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার ২৯ আসামিকে ফেনীর আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারকীর আদালতে তাদের হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার নিয়মিত হাজিরার অংশ হিসবে আসামিদের আদলতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে ফুলগাজি উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে ফেনী শহরের স্টেডিয়াম এলাকায় গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: