আদালত

মানবতাবিরোধী অপরাধ

কায়সারের মামলার রায় যেকোনো দিন

সৈয়দ মোহাম্মদ কায়সার
সৈয়দ মোহাম্মদ কায়সার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টি সরকারের প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যেকোনো দিন। বুধবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার আসামিপক্ষ আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের জবাব ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের দিন বুধবার ধার্য ছিল। আজ (বুধবার) আসামি পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন কায়সারের আইনজীবী এসএম নজরুল ইসলাম।

এদিকে, রাষ্ট্রপক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।

ট্রাইব্যুনালের আদেশে আজ (বুধবার) আধা ঘণ্টার মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আইন অনুসারে মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখবেন ট্রাইব্যুনাল।

এর আগে মঙ্গলবার কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান ও আবদুস সোবহান তরফদার। তারা কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে সর্বশেষ অভিযোগে ঘটনাভিত্তিক ও সর্বশেষ আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।

এনিয়ে উভয় ট্রাইব্যুানালে ৫টি মামলার রায় অপেক্ষমান থাকলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ