জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাডার ক্রয় দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত এ দিন ধার্য করেন।
এর আগে ঢাকার বিভাগীয় জজ গত ১১ জুন মামলার যুক্তিতর্ক শুনানির সময় বিব্রত বোধ করলে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদলতে স্থানান্তর করা হয়। গত ১৫ মে আত্মপক্ষ সমর্থন করে রাডার ক্রয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এরশাদ।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: