আদালত

অন্তুর ওপর হামলা: ১৩ শিবিরকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

অন্তু
অন্তু

চট্টগ্রামে বিএনপি-জামাতের হরতালে ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী অন্তু বড়ুয়া আহতের ঘটনায় ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামারুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র তিনটি জমা দেন।

আদালত পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ও ৩২৪ ধারায় এসব অভিযোগপত্র দেয়া হয়েছে।

জামাতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি মশরুর হোসাইন এবং বর্তমান সভাপতি নুরুর আমিনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

গত বছর ১৮ মার্চ সকালে হরতাল চলাকালে বন্দরনগরীর মোমিন রোডের হেম সেন লেইনের মুখে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবিরের কর্মীরা।

এতে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া ডান চোখের পাশে গুরুতর আঘাত পায়। ওই রাস্তা দিয়েই মায়ের সাথে কোচিং সেন্টারে যাচ্ছিল ১৪ বছর বয়সী অন্তু।

এ ঘটনায় পুলিশ পরদিন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা করে।

ছাত্রশিবির নেতা মশরুরসহ আটজনের নাম উল্লেখ করে মোট ৩৮ জনকে আসামি করা হয় মামলার এজাহারে।

পুলিশ জানিয়েছে, মশরুর হোসাইন মামলার সময় থেকেই পলাতক। আর নুরুল আমিন কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ