আদালত

সিপিবির সমাবেশে বোমা হামলা, ১৩ বছর পর বিচার শুরুর আদেশ

সিপিবি
সিপিবি

রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচ জনকে হত্যার ১৩ বছর পর হরকাতুল জিহাদ নেতা (হুজি) মুফতি হান্নানসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৪ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন।

বিগত ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই চার জন এবং পরে একজন হাসপাতালে মারা যান। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। দীর্ঘ ১৩ বছর পর গত বছর ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অভিযোগ গঠনের আগে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। মামলার ১৩ আসামির মধ্যে মুফতি হান্নান ও আরো পাঁচ জন এ সময় আদালতে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন এবং সুবিচার প্রার্থনা করেন।

আসামিদের মধ্যে মুফতি হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির, শওকত ওসমান ও মশিউর রহমান কারাগারে রয়েছেন।

পলাতক আসামিরা হলেন- আব্দুল হাই, শফিকুর রহমান, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকীন, আনিসুল ইসলাম মোরসালীন, রফিকুল ইসলাম মিরাজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ