একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়া হয়।
এর পাশাপাশি হাসান আলীকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।
গত ২৯ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
৩ এপ্রিল ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: