আদালত

মানবতাবিরোধী অপরাধ: সিরাজ- লতিফ-আকরামের বিরুদ্ধে ৮টি অভিযোগ

ট্রাব্যুনাল
ট্রাব্যুনাল

মুক্তিযুদ্ধে সময় মানবতাবিরোধী অপরাধে হত্যাসহ আটটি অভিযোগ আনা হয়েছে বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেনের বিরুদ্ধে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্মান্তরিত করা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের আটটি অভিযোগ আনা হয়েছে।

ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের শাঁখারিকাঠি গণহত্যা, রামপাল ও ডাকরায় হত্যাকাণ্ডের সঙ্গে এ তিনজন জড়িত ছিল।

এ তিন জনের বিরুদ্ধে গত বছর ২১ মে তদন্তকাজ শুরু হয়। বর্তমানে তিন জনই কারাগারে আটক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ