আদালত

বিএনপি জোটের ১৪৭ নেতাকর্মীর বিচার শুরুর আদেশ

রিজভী
রিজভী

রাজধানীর পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ জোটের ১৪৭ নেতাকর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার আদালতের হাকিম তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, পল্টন থানার এ মামলার অভিযোগপত্রে ১৪৮ জনের নাম থাকলেও ওমর ফারুক নামের এক আসামির মৃত্যু হওয়ায় তাকে বিচার থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

অন্য আসামিরা: রিজভী, ফারুক, আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ১০০ জন আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থণা করেন।

আদালতে অনুপস্থিত ৪৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ, গতবছর ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তারপর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়। এরমধ্যে ভাঙচুর, বোমাবাজি, ত্রাস সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনের এ মামলায় গতবছর ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ