আদালত

সাত খুন: র‌্যাবের আরো ৫ সদস্যে রিমান্ডে

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ এর (র‌্যাব) আরো পাঁচ সদস্যকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে তাদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের- ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মামুনুর রশিদ।

এ সময় ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের।

গত মঙ্গলবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন: হাবিলদার এমদাদুল হক, আর.ও.জি ওয়ান আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বিল্লাল হোসেন এবং সিপাহী আবু তৈয়ব।

এর আগে র‌্যাব-১১ এর সাবেক ৩ কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণের পর হত্যা করা হয়। পরে ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ