আদালত

ভিটামিন ‘এ ক্যাপসুল’ বিতরণে বিরত থাকার নির্দেশ

ভিটামিন ‘এ ক্যাপসুল’
ভিটামিন ‘এ ক্যাপসুল’

ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া ভিটামিন ‘এ ক্যাপসুল’ বিতরণ থেকে বিরত থাকতে স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিতে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছে।

অনুমোদনহীন ‘এ’ ক্যাপসুল শিশুদের মুখে!’ শিরোনামে বুধবার জাতীয় একটি দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি বিবেচনায় নিয়ে আদালত এ রুল দেন।

রুলে লাল ও কালো রঙের দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া বিতরণ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ