আদালত

ঢামেকে শিশু চুরির ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সম্প্রতি শিশু চুরি হওয়ার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ৪ সপ্তাহের মধ্যে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

আগামী ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে আদালত বিচার বিভাগীয় তদন্তকালে সহায়তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে। তদন্ত চলাকালে ওই শিশুটির পরিবারকে নিরাপত্তা দিতে বলা হয়েছে।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘বেবি স্টিলিং এট ডিএমসিএইচ কালপ্রিট ফ্লেড এজ সিসিটিভি ওয়েন্ট অফ’ শিরোনামে একটি প্রতিবেদন বুধবার ছাপা হয়। এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত রুলসহ ওই আদেশ দেয়।

রুলে নিখোঁজ হওয়ার আগে শিশুটিকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণে বিবাদীদের ব্যর্থতায় কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ও হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রধান ও রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই পুত্রসন্তানের জন্ম দেন রুনা আক্তার। ওই দিন কান্না থামানোর কথা বলে অপরিচিত এক নারী রুনার কাছ থেকে এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন। এ দৃশ্য হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ধারণা করা হচ্ছে, ওই নারীই শিশুটিকে চুরি করেছেন। ২১ আগস্ট সকালে তাঁর এক সন্তান চুরি হয়। (সূত্র: প্রথম আলো)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ