গাজীপুরে স্কুলছাত্র ইনজামুল হক অপহরণ ও হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন: ইব্রাহিম হোসেন, নাহিদ ইসলাম ও সাহেব আলী। এছাড়া, হান্নান নামের অপর এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৭ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তারবাড়ি থেকে অপহৃত হয় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র ইনজামুল হক। পরে তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ঘটনার ১০ দিন পর চার জনকে আটক করলে পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইনজামুলের মরদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: