আদালত

এটিএম শামসুজ্জামানের ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

এটিএম শামসুজ্জামানের ছেলে
এটিএম শামসুজ্জামানের ছেলে

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলে কবীরকে হত্যার দায়ে তার আরেক ছেলে খলিকুজ্জামান কুশলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে দণ্ডিত কুশলকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ের তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে।

মামলায় অভিযোগে বলা হয়, এটিএম শামসুজ্জামানের বড় ছেলে কামরুজ্জামান কবীর ২০১২ সালের ১৩ মার্চ বিকেলে রাজধানীর সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে ছোট ভাই কুশলের ছুরিকাঘাতে খুন হন।

এ ঘটনায় এটিএম শামসুজ্জামান নিজেই ছোট ছেলে কুশলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করলে সেই দিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়ে ছিলেন এটিএম শামসুজ্জামান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ