আদালত

ফারুকী হত্যাকাণ্ড: আটক নারীসহ ২ জন ২ দিনের রিমান্ডে

নুরুল ইসলাম ফারুকী
নুরুল ইসলাম ফারুকী

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া এক নারীসহ দুই জনকে জিজ্ঞাসাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ রোববার দুই আসামি মাহমুদা খাতুন ও শরিফুল ইসলাম শফিককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মাহাদুল হোসাইন সিকদার শুনানিতে এর বিরোধিতা করেন।

শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েস কুরুনী আসামিদের দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

হত্যাকাণ্ডের রাতেই নিহতের ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে মাহমুদা খাতুন ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় ইউসুফ নামে আরেকজনকে।

গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ