আদালত

ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে 'খুনির দল' বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী মামলার শুনানি গ্রহণ করেন। তবে তিনি এখন পর্যন্ত কোনো আদেশ দেননি তিনি।

সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সহ সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

প্রসঙ্গত ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তাঁর দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’বলে মন্তব্য করেন।

মির্জা ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে নূর-ই-আলম-সিদ্দিক মামলাটি করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ