রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ অভিযোগ গঠন করেন। এ সময় মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে আদালতের প্রশ্নের জবাবে নিজেদেরকে নির্দোষ দাবি করেন আসামিরা। শুনানি শেষে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
এদিকে, নাশকতার অভিযোগে করা মামলায় মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ২ অক্টোবর নির্ধারণ করেছে আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: