গাড়ি পোড়ানোর মামলায় হাজিরা দিতে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রামের আদালতে নেয়া হয়েছে।
বুধবার তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে নেয়া হয়।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সাকা চৌধুরীকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীকে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: