রাজধানীর কারওয়ান বাজারের দুটি বিপণিকেন্দ্রের ৪টি দন্তচিকিৎসালয় থেকে পাঁচজন ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ৯ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরামানাও করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাদের কারও প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই।
র্যাব জানিয়েছে, একই যন্ত্র ব্যবহার করে তারা একাধিক রোগীর চিকিৎসা করতো। অভিযোগ রয়েছে এখানে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা জন্ডিসসহ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে সংক্রমিত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: