আদালত

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার বিচার শুরু আদেশ

 সিপিবির সমাবেশে বোমা হামলা
সিপিবির সমাবেশে বোমা হামলা

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহতের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন।

আসামিদের মধ্যে মুফতি হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মওলানা সাব্বির ও শওকত ওসমান কারাগারে রয়েছেন। বাকি আসামিরা বর্তমানে পলাতক।

বিগত ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত হন। ওই ঘটনার ১৩ বছর পর গত ২৬ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র জমা দেন।

একই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গত ২১ আগস্ট এই ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে একই আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ