আদালত

চলতি মাসেই শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

ফেলানী হত্যা
ফেলানী হত্যা

চলতি মাসেই পুনরায় ফেলানী হত্যার বিচার ভারতের একটি বিশেষ আদালতে শুরু হবে—বুধবার কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বিচারকাজে ফেলানীর বাবা, মামা ছাড়াও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশগ্রহণ করবেন।

এদিকে. ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে গত শনিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে যান।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। পরে ফেলানীর মরদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় বিচার কাজ শুরু হলেও ভারতে বিএসএফ এর বিশেষ আদালত ২০১৩ সালের ১৯ আগস্ট অভিযুক্ত অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয় দেশটির আদালত।

ন্যায়বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের নিকট আবেদন করে ফেলানীর পরিবার। পরে দেশি-বিদেশি চাপে চলতি মাসে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচারকাজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ