আদালত

গ্রেনেড হামলা: আদালতে জজ মিয়া

২১ আগস্ট
২১ আগস্ট

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিতে বুধবার আদালতে হাজির হয়েছেন জজ মিয়া ও তার বোন এবং সঙ্গে রয়েছেন জজ মিয়ার মা জোবেদা খাতুন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

ট্রাইবুনালের বিচারক মো.শাহেদ নুর উদ্দিন সাক্ষীর জবানবন্দী ও জেরা গ্রহণ করবেন। জোবেদা খাতুনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর সময় থাকলে অন্যদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

গত সোমবার ২১ আগষ্টের গ্রনেড হামলা মামলায় আদালতে সাক্ষ্য দেন জজ মিয়ার মা জোবেদা খাতুন।

উল্লেখ, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ