বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলার অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আপিল ১৪ সেপ্টেম্বর ধার্য করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা পৃথক দুই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত ১২ মে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ১৯ জুন খালেদা জিয়ার রিট আবেদনটি খারিজ করে চূড়ান্ত রায় দেয় হাইকোর্ট।
এরপর ৭ জুলাই হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করা হয়।