আদালত

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

দুদক
দুদক

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে আনা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা নেই।

২০১০ সালের ১৩ এপ্রিল দুদকের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয়া হয়। মাহমুদুর রহমান হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর ওই বছরের ১৪ জুলাই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। বিচারিক আদালত এ বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মে মাহমুদুর রহমানের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

আগামী ১৮ সেপ্টেম্বর এ মামলায় বিচারিক আদালতে তারিখ ধার্য রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ