রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক তাহের নুর উদ্দিন অভিযোগ গঠন করে আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর আদালতে বিস্ফোরক আইনের ৩ ধারার সঙ্গে অতিরিক্ত ৬ ধারা সংযোজনের আবেদন করেন সংশ্লিস্ট আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইয়া। রোববার ওই আবেদন মঞ্জুর করে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: