মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক ও শেখ মোশফেক কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেন।
তাদের বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: