আদালত

কিবরিয়া হত্যা মামলা: মুফতি হান্নানসহ ২ জনের নাম অর্ন্তভুক্ত

কিবরিয়া হত্যা মামলা
কিবরিয়া হত্যা মামলা

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় নতুন করে অর্ন্তভুক্ত হলেন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও দেলোয়ার হোসেন রিপন।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মুফতি হান্নানকে রিমান্ড ও ফরিদ আহমেদ ওরফে শওকত ওসমান এবং দেলোয়ার হোসেন রিপনকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার মেহেরুন নেছা।

আবেদনের প্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া রহমান মুফতি হান্নানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও দেলোয়াল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনাস্থলেই মারা যান ৪ জন। গুরুতর আহত অবস্থায় এএমএস কিবরিয়াকে ঢাকায় আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০০ জন।

ওই হত্যাকাণ্ডের ঘটনার মামলায় প্রথম দফা তদন্ত শেষে ২০০৫ সালের ১৯ মার্চ সম্পূরক অভিযোগপত্র দেয়া হলে তা নিয়ে প্রশ্ন তোলেন কিবরিয়া পরিবারের সদস্যরা। পরে তাদের আবেদনে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।

দ্বিতীয় দফা অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২০ জুন আবারো চার্জসিট দেন তদন্ত কর্মকর্তা। এ দফায় আইনী জটিলতা ও প্রকৃত আসামীদের নাম না থাকায় শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া নারাজি আবেদন দেন। এ আবেদনকে সমর্থন করে রাষ্ট্র পক্ষের পিপি আরেকটি আবেদন দেন।

উভয় আবেদনের শুনানী শেষে ২০১২ সালের ৫ জানুয়ারি তৃতীয় দফা তদন্তের জন্য নির্দেশ দেয় আদালত। পরে এ হত্যাকাণ্ডর চার্জসিট দেয়া হলে ৩য় দফা অধিকতর তদন্তের দায়িত্ব পান সিআইডির এএসপি মেহেরুন্নেছা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ