মুক্তিযুদ্ধেরর সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামাতে নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রত্যাশা পূরণ হয়নি –এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
অ্যার্টনি জেনারেল বলেন, আশা করেছিলাম আগের আদেশ বহাল থাকবে। যদিও এ আইনে রিভিউ করার সুযোগ নেই। তবে বিশেষ বিবেচনায় যদি সম্ভব হয় তাহলে সেটা করা হবে।
এ ক্ষেত্রে রায় পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে মাহবুবে আলম আরো বলেন, ‘একটি বিশেষ আইনের অধীনে এ বিচার হয়েছে। এখানে রিভিউ চলবে না। কাদের মোল্লার মামলায় তারা রিভিউ করেছিল। কিন্তু সেটি খারিজ হয়েছে। ওই রায়ের সার্টিফায়েড কপি পেলেই বোঝা যাবে, যা বলেছিলাম আপিল করা চলবে না সেটা হয়েছে কি না।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল থাকুক, এটাই ছিল আমার প্রত্যাশা। সেটা থাকেনি। এ জন্য আমার খুব খারাপ লাগছে।’
তিনি বলেন, ‘৩ জন নারীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই আভিযোগের ব্যাপারে ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে তবে কোনো শাস্ত দেয়নি আপিল বিভাগ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অর্থাৎ তার জীবিত তাকা অবস্থাতে তাকে জেলেই কাটাতে হবে। জোরপূর্বক মানুষকে ধর্মান্তরিত করা এই অভিযোগের জন্য ট্রাইব্যুনাল থেকে দোষী সাব্যস্ত করে তবে কোনো সাজা প্রদান করেনি আপিল বিভাগ তাকে এ অভিযোগে আমৃত্যু জেলে থাকার আদেশ প্রদান করেছে। আই হোপ দ্যাট জাজমেন্ট অব দ্যা ট্রাইব্যুনাল অব দ্যা আপিল ব্যাট দ্যাট হেজ বিন ডান, আই এম সরি।’
সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আপিল বিভাগ— সংখ্যাগরিষ্ঠের মতে আসামি ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেয়া হয়েছে।