এ রায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত— এ রায় আমরা মানতে পারছিনা পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মাহবুব হোসেন।
বুধবার আআদালতে চত্বরে রায় ঘোষণার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্দোষ দাবি করে রায়ে ক্ষোভ প্রকাশ করে মাহবুব হোসেন বলেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য সাজা দেয়া হয়েছে।
সাঈদী ন্যায়বিচার পাননি মন্তব্য করে মাহবুব হোসেন বলেন, 'পূর্ণাঙ্গ রায় দেখে পর্যালোচনার পর রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। আমরা এখনো বিশ্বাস করি রিভিউ শুনানি হলে সাঈদী ন্যায়বিচার পাবেন।'
মাহবুব হোসেন বলেন, ‘বলা হয়েছে যাবজ্জীবন মানে স্বভাবিক জীবন— এখানেও আইনের ব্যতয় ঘটেছে। আমরা রায় দেখবো, রায় দেখে পর্যালোচনা করবো এবং আমরা এখনো বিশ্বাস করি এ সম্পূর্ণ মামলাটি একটি রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন।’
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: