মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় অপেক্ষমাণ রেখেছে আপিল বিভাগ।
বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ উভয়পক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আদেশ দিয়েছে।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, রায়টি আদালত অপেক্ষমাণ রেখেছে অর্থাৎ যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: