আদালত

মানবতাবিরোধী অপরাধ

আজহারের রায় যে কোনো দিন

এটিএম আজহারুল ইসলাম
এটিএম আজহারুল ইসলাম

জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার কার্যক্রম শেষ, রায় যে কোনো দিন।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ উভয়পক্ষের সমাপণী বক্তব্য শেষে রায় অপেক্ষমান রাখে।

সমাপণী বক্তব্যে প্রসিকিউটর তুরীন আফরোজ ও জায়েদ আল মালুম রাষ্ট্রপক্ষের এবং আবদুস সোবহান তরফদার আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন করেন।

গত বছর ২৬ ডিসেম্বর থেকে এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ ১৯জন সাক্ষী দেন আজহারের বিরুদ্ধে।

এর আগে ১২ নভেম্বর গণহত্যা, নির্যাতনসহ ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

উল্লেখ, মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রংপুর জেলার ইসলামী ছাত্রসংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আজহার। পাকিস্তানি হানাদারদের সহযোগিতায় কলেজের কয়েকজন অধ্যাপককে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। ওই সময় আজহার নিজস্ব মোটরসাইকেলে পাকিস্তানি পতাকা বহন করে নিয়মিত রংপুর ক্যান্টনমেন্টে যাতায়াত করতেন।

পাকিস্তানি সেনাদের কাছে এলাকার মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর দিতেন আজাহার। রংপুরের প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলে।

এছাড়া রংপুরে ইসলামী ছাত্র সংঘের সভাপতি এবং ওই জেলার আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এটিএম আজহারুল ইসলাম। ওইসময়ে এলাকায় হত্যা, ধর্ষণ অপহরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন তিনি।

২০১২ সালে ২২ আগস্ট একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ