আদালত

জামিন পেলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুলিশের কাজে বাধা, মারধর, গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজধানীর কদমতলীয় থানায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে মির্জা ফখরুল জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ তা মঞ্জুর করেন।

গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় মির্জা ফখরুলসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারা পরোয়ানা জারি করে আদালত। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় ওইদিন আদালতে হাজির হতে পারেননি মির্জা ফখরুল।

উল্লেখ, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর পোস্তগোলা এলাকায় দলের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ওইকাজে পুলিশ বাধা দিলে মারধর করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় বিএনপি দলীয় ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদসহ ৭৭ জনকে আসামি করে এজাহার দায়ের করে পুলিশ। মামলার এজাহারে ফখরুলের নাম না থাকলেও উস্কানিদাতা হিসেবে পরে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।

গত ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক জাহিদ খান মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ