মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের দুই 'যুদ্ধাপরাধী' মাহিদুর রহমান (৮০) ও আফসার হোসেনকে (৭৫) ২৩ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার প্রসিকিউটর শাহিদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ তাদের তলবের আদেশ দেন।
মাহিদুর ও আফসারকে হাজির করার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কারা-কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
তারা এখন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি রয়েছে। গত ২৬ মার্চ শিবগঞ্জে শহীদ বেদিতে বোমা হামলার ঘটনায় গত সোমবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। মাহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দাদনচক ও আফসার হোসেন সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: