বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাওয়ায় ঊচ্চ আদালতের বিচারকরা এখন রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন। শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিচারকরা রাজনৈতিকভাবে চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
বিচার বিভাগককে সাধারণ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, এটি যদি রাজনৈতিক অঙ্গনে পরিণত হয় তাহলে এর ওপরে সাধারণ মানুষের আস্থা চলে যাবে।
এ সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: