আদালত

জিয়া চ্যারিটেবল-জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার রাজধানীর বকসীবাজারের বিশেষ আদালত-৩ মামলা দুটির বিচারকাজ শুরু হয়েছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়। এরপর আদালতের প্রতি অনাস্থা আবেদন করেন তার আইনজীবীরা। অনাস্থা আবেদনও খারিজ করে দেয় আদালত। এরপর কিছুক্ষণের জন্য মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হলেও তা মুলতবি করে আগামী ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর খালেদার আইনজীবীদের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের দিন সপ্তমবারের মতো পেছানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্ট অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এ দুই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ