পুনরায় শুরু হয়েছে ফেলানী হত্যা মামলার বিচারকাজ। সোমবার সকালে ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এ বিচার কাজ শুরু হয়েছে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, বিএসএফের ডাক পেলেই আদালতে স্বাক্ষ্য দিতে যাবেন ফেলানীর বাবা ও পাবলিক প্রসিকিউটর।
২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তের কাটা তার বেয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর এ হত্যা মামলার একমাত্র আসামি বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসুর খালাস দিলে মামলার পুনঃবিচারের আবেদন করে ফেলানীর বাবা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: