আদালত

মানবতাবিরোধী অপরাধ

মাহিদুর, আফসারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদনের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সাবেক দুই মুসলীম লীগ নেতা মাহিদুর রহমান ও আফসার হোসেন ফুটুর বিরুদ্ধে আগামী ২ নভেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ তাদেরকে হাজির করা হয়। পরে নথিপত্র দেখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

পরে প্রসিকিউটর সাহিদুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জের ওই দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অগ্রগতি দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার তাদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দু'জনকে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ট্রাইব্যুনালে হাজির করার জন্য চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

মাহিদুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে ও আফসারের বাড়ি সাতরশিয়া গ্রামে। গত ২৬ মার্চ শিবগঞ্জে শহীদ বেদিতে বোমা হামালার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ