আদালত

জঙ্গি সংগঠন আল্লাদানের ৫ সদস্য আদালতে

আদালত
আদালত

খুলনার ফুলতলা থেকে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাদানের ৫ সদস্যকে বুধবার আদালতে হাজির করেছে পুলিশ।

জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নাসরিনের আদালতে আসামিদের বিরুদ্ধে বিস্ফোকক দ্রব্য আইনের মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলা তালপুর গ্রামে গোপন বৈঠককালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির খুলনা জেলা কমান্ডার পারভেজ হোসেনসহ ৫ জনকে আটক করে পুলিশ। ওইসময় তাদের কাছ থেকে ৪টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই ও লিফলেট জব্দ করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির অন্যতম সদস্য মতিন মেহেদী নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন আল্লারদানের সদস্য বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় ফুলতলা থানার উপ-পরিদর্শক ইয়াসিন মুন্সি বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোকক দ্রব্য আইনে মামলা দায়ে করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ