পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত।
আমান ছাড়াও মহানগর বিএনপির সদস্য সচিব হাবীন উন নবী খান সোহেল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের তদিন ঠিক করেছে আদালত।
গত ২০১০ সালের ডিসেম্বর মাসে রাজধানীর বিমানবন্দর থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির এ তিন নেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: