আদালত

ফেলানী হত্যাকাণ্ড: পুনঃবিচারের কার্যক্রম মুলতবি

ফেলানী
ফেলানী

ফেলানী হত্যা মামলার পুনঃবিচারের কার্যক্রম ৩ দিনের জন্য স্থগিত করেছে ভারতের কোচবিহার আদালত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর হেড কোয়াটারে স্থাপিত বিশেষ আদালতে এ স্থগিতাদেশ দেয়া হয়।

শুক্রবার কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফেলানী হত্যার পুনঃবিচারের সাক্ষ্য দিতে শুক্রবার ফেলানীর বাবা নুর ইসলাম, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ভারতের উদ্দেশ্যে সকাল সাড়ে ৯টায় রওয়ানা দেন। পরে বিএসএফর বিশেষ আদালত বিচারিক কার্যক্রম ৩ দিনের জন্য স্থগিতাদেশ করায় প্রতিনিধি দলটিআবার ফেরত আসেন।

আগামীকাল শনিবার বিশেষ আদালতে ফেলানী হত্যার প্রতক্ষ্যদর্শী হিসেবে সাক্ষ্য দেয়ার কথা ছিল ফেলানীর বাবা নুর ইসলামের।

গত ২২ সেপ্টেম্বর কোচবিহারের বিএসএফর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচার কাজ শুরু হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয়। ২০১৩ সালের ১৩ আগস্টে বিচারিক কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন ফেলানীর বাবা ও মামা। ওই বছরই ৬ সেপ্টেম্বর বিশেষ আদালত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ