আদালত

গরু মোটাতাজাকরণ বন্ধে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে গরু মোটাতাজাকরণ বন্ধে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে এই নির্দেশ দিয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোনজিল মোরশেদ।

পরে সাংবাদিকদের মোনজিল মোরশেদ বলেন, আগমী আট সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, খাদ্য ও স্বরাষ্ট্র সচিবকে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এতে পশু চিকিৎসক ও পু্ষ্টি বিজ্ঞানীসহ সংশ্লিষ্টদের রাখতে বলা হয়েছে।

পাশাপশি আদালত এ বিষয়ে রুলও জারি করেছে। রুলে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়ে প্রশাসনের নিস্ত্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রশাসনকে কেন এটি বন্ধে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে। একই সঙ্গে ওই চার সচিবকে কমিটি গঠনের পর পরবর্তী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে হাইকোর্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ