অবৈধ্যভাবে বন্য প্রাণী রাখার অপরাধে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত।
নগদ টাকা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানা গেছে, শিমরাইল এলাকায় নূর হোসেনের বাড়িতে গত ১৫ মে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা দুর্লভ প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ ৪১টি বন্য পাখি উদ্ধার করে।
এ ঘটনায় একইদিনে বন কর্মকর্তা মো. ফজলুল হক বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলা দায়ের সাড়ে চার মাস পর আদলত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাজাদা দেওয়ান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনার পর এ মামলার নূর হোসেন ভারতে পালিয়ে যায়। ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে বর্তমানে কারাগারে রয়েছে।