আদালত

২১ আগস্ট: সাক্ষ্য দিলেন জজ মিয়া

জজ মিয়া
জজ মিয়া

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বহুল আলোচিত ‘জজ মিয়া’ আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ এর অস্থায়ী এজলাসে গ্রেনেড হামলা মামলায় ১০৪ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

আদালতের কাছে জীবনের নিরাপত্তার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, পুলিশ তাকে ক্রস ফায়ারে দেয়া এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে, সে সময় তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছিল।

এ মামলায় অভিযুক্ত সিআইডির তিন কর্মকর্তার নাম উল্লেখ করে জজ মিয়া বলেন, তারা তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছিলেন।

কিভাবে তাকে অসত্য জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল তার বিস্তারিত তুলে ধরেন তিনি জানিয়েছেন, তাকে ক্রসফায়ারে দেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিল। পরে তিনি জীবনের বাঁচানোর জন্য রাজি হলে, তার পরিবারকে মাসোহারার দেয়ার প্রস্তাব করেন সে সময়ের সিআইডির তিন কর্মকর্তা।

তবে জজ মিয়ার এ সাক্ষ্য আইন সম্মত নয় দাবি করে আসামিপক্ষের আইনজীবীরা তাকে মামলায় অভিযুক্ত করার আবদেন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের এ আবেদনের বিরোধীতা করেন।

পরে আদালত আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ