আদালত

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো ১০টি মামলা

লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো ১০টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে ৬টি মামলায় তার প্রতি সমন জারি করেছে আদালত।

বৃহস্পতিবার রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে ৪ জন আলাদা চারটি মামলা দায়ের করেন।

আগামী ২৯ অক্টোবর আদালতে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নোয়াখালীর ১ নং আমলী আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

নোয়াখালীর আদালত তাকে ১ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, হবিগঞ্জে এক ব্যক্তির দায়ের করা মামলায় ১৯ নভেম্বর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল ও ময়মনসিংহে আরও চারটি মামলা হয়েছে আজ।

খুলনার আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আটটি মামলা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ