আদালত

সাত খুন: গ্রেপ্তার রুহুল আমিন ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় গ্রেপ্তার হওয়া র‌্যাব কর্মকর্তা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডে আবেদন জানালে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

(র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব - ১১ এর এ সদস্যকে সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল আদালতে বলেন, ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবীসহ সাতজনের অপহরণের পর খুনের সঙ্গে রুহুল আমিন সরাসরি জড়িত ছিলেন বলে এ মামলার অন্য আসামিরা জবানবন্দিতে উল্লেখ করেছেন।

এদিকে, মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রাম থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, রুহুল আমিন সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। সাত খুনের ঘটনার সময় তিনি প্রেষণে (ডেপুটেশনে) র‌্যাব-১১-এ কর্মরত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ