নারায়ণগঞ্জ ৭ খুন মামলার আসামি র্যাব কর্মকর্তা তারেক সাঈদকে আদালতে নিয়মিত হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ করেছে আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেয়া হয়।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাবের কর্মকর্তাসহ ২১ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ করেছে আদালত। আদালত ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল মোট র্যাবের কর্মকর্তাসহ ২৪ জন। এদের মধ্যে অসুস্থ থাকায় র্যা বের সদস্য বিল্লাল হোসেন এবং রিমান্ড থাকায় রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়নি।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে র্যা বের কর্মকর্তাসহ মোট ২৪ জন।
অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের এ তিন কর্মকর্তাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে এবং ঘটনার সাক্ষী হিসেবে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।