নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আটক র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) সদস্য রুহুল আমীনকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এ আদেশ দেন।
১০ দফার পর তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের করা মামলায় রুহুলকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে, প্রায় পাঁচ মাস পলাতক থাকার পর গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফলে গ্রেপ্তার হন রুহুল। পরে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে গোয়োন্দা পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে র্যা বের কর্মকর্তাসহ মোট ২৪ জন।
অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের এ তিন কর্মকর্তাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে এবং ঘটনার সাক্ষী হিসেবে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।